ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গভীর রাতে ভাসমান মানুষকে খাবার দিলেন চট্টগ্রাম সিটি মেয়র


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৯-৭-২০২১ দুপুর ৩:৩৪

করোনার কারণে অসহায় ও কর্মহীন হয়ে পড়া গরিব, অসহায় ও ভাসমান মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। রোববার (১৮ জুলাই) রাতে নগরীর বহদ্দারহাটের ভাসমান মানুষদের মাঝে খাবার বিতরণ করেন তিনি। শনিবার (১৭ জুলাই) রাতে নগরীর রেলস্টেশন রোডের ভাসমান মানুষের মাঝে খাবার বিতরণ করেন তিনি। গত কয়েক দিন ধরে টানা গভীর রাতে খাবার বিতরণ করে আসছেন সিটি মেয়র।

এ সময় মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, করোনা সংক্রমণের কঠিন এক পরিস্থিতির মুখোমুখি আজ গোটা দুনিয়া। বাংলাদেশেও করোনার ক্রমবর্ধমান সংক্রমনের ফলে জনস্বাস্থ্য সংরক্ষণ বিবেচনায় সারাদেশে লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছে সরকার।’ বর্তমানে লকডাউন কিছুটা শিথীল হলেও গরীব মানুষরা খুবই কষ্টে আছে। এ অবস্থায় গরীব, অসহায় ও ভাসমান মানুষ চরম অসহায় হয়ে পড়ছে। তারা যাতে পেটভরে খেতে পারে সে জন্য তাদের পাশে থাকা উচিত। আমি নিজেও যেটুকু পারি চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে। এ ব্যাপারে আমি সামর্থ্যবান সকলের প্রতি সুদৃষ্টি কামনা করি। 

বহদ্দারহাট এলাকা থেকে খাবার বিতরণ কার্যক্রম শুরু করার পর নগরীর বদনা শাহ মাজার, মিসকিন শাহ মাজার, আন্দরকিল্লা শাহি জামে মসজিদ, শাহ আমানত শাহ মাজার শরীফ, গরীব উল্লাহ শাহ মাজার শরীফ, দুই নাম্বার  গেইট, আমিন জুট মিল, অক্সিজেন মোড়ে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর পাঠানো রান্না করা খাবার বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, আওয়ামী লীগ নেতা মো: সেলিম, মো: নুরুল আলম,  স্বেচ্ছাসেবক লীগ নেতা জাবেদুর রহমান জাবেদ ও মোহাম্মদ বেলাল প্রমুখ।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন