ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে অনুমতি ছাড়াই পুকুর খনন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৯-১-২০২৩ দুপুর ৪:১
ভূমি আইন উপেক্ষা করে সিরাজগঞ্জের রায়গঞ্জে আবাদি কৃষি জমি খনন করে চলছে পুকুর খনন । এতে দিন দিন ফসলি জমি কমে যাওয়ায় শস্য উৎপাদন মারাত্মকভাবে হুমকিতে পড়েছে। 
 
আবাদ উদ্বৃত্ত উপজেলায় ফসল উৎপাদন ব্যাহত হবার আশঙ্কা করছেন সচেতনরা। আর এই প্রবণতা সিরাজগঞ্জের  রায়গঞ্জ উপজেলায় মারাত্মক আকার ধারণ করেছে।
 
উপজেলার ২নং  সোনাখাড়া ইউনিয়নের গোতিথা  নয়াপুকরের পশ্চিম পার্শে অনুমতি ছাড়াই আবাদি প্রায় ৭বিঘা কৃষি জমিতে চলছে পুকুর খনন।
 
রোববার ২৯জানুয়ারি  সরেজমিনে গিয়ে দেখাযায়, প্রায় ৭বিঘা আবাদি কৃষি জমিতে কোন প্রকার অনুমতি না নিয়েই ও ফসলী জমির শ্রেণী পরিবর্তন না করেই চলছে পুকুর খনন।সাবেক পুলিশ সদস্য মহির হোসেন অনুমতি না নিয়েই এই পুকুর খনন করছেন।
 
অনুমতি ছাড়াই পুকুর খননের বিষয়ে সাবেক পুলিশ সদস্য মহির হোসেন বলেন,আমি শুধু জমির চারপাশে পার তৈরি করছি।তবে পুকুর খননের বিষয়ে কোন অনুমতি নেন নি বলে জানান তিনি। 
 
এ বিষয়ে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের ভূমি সহকারী মুনসুর আলীর নিকট জানতে চাইলে তিনি জানান আমি প্রাথমিক পর্যায়ে পুকুর খনন বন্ধ করে দিয়েছি এবং বিষয়টি উপজেলা ভূমি অফিসে অবগত করেছি। এখন পুকুর খনন করলে আমার কিছু করার নাই।
 
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল মুঠোফোনে বলেন, অনুমতি ছাড়া পুকুর খনন সম্পূর্ণ নিষেধ। বিষয়টি দ্রতই দেখছি।
 
এ বিষয়ে  রায়গঞ্জ উপজেলা ভূমি সহকারী তানজীল পারভেজ কে একাধিক গণমাধ্যম কর্মীরা তার মুঠোফোনে ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেন নি।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার