পুকুর খনন সহ অবৈধ শিল্প কারখানা বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা গ্রামে কতিপয় প্রভাবশালী ব্যক্তি ঘনবসতি সংলগ্ন তিন ফসলী জমিতে অবৈধভাবে শিল্প কারখানা স্থাপন ও পুকুর খননের কাজ করছেন মর্মে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন এলাকাবাসী। সোমবার সকাল ১১টায় রায়গঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন করা হয়। প্রেসক্লাবের সভাপতি কে, এম রফিকুল, সাধারন সম্পাদক এইচ এম মোনায়েম খানসহ অন্যান্য সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ঐ এলাকার বাসিন্দা এস এম সোহাগ সরকার। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক নজরুল ইসলাম, নিজাম উদ্দিন, জহুরুল ইসলাম, ছামিদুল ইসলাম, আবু ওয়াহেদ সরকার, রঞ্জন আকন্দ, জাহাদ আকন্দ প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগকারীরা জানান, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা গ্রামের মৃত কায়ছার আলী সরকারের ছেলে আনোয়ারুল ইসলাম সরকার সহ মোট ১৩ জন বিত্তবান প্রভাবশালী ব্যক্তি দলবদ্ধ হয়ে চান্দাইকোনা মৌজায় অভিযোগকারীদের তিন ফসলি জমি ও বসতবাড়ির অদুরে অটো রাইস মিল স্থাপন ও পুকুর খননের কাজ করছেন। ঘটনাস্থলের নিকটবর্তী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চান্দাইকোনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্লীবিদ্যুতের চান্দাইকোনা সাবস্টেশন, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ ভবন ও বেশ কয়েকটি বসতবাড়ি অবস্থিত। ঐ স্থানে পুকুর খনন ও অটো রাইস মিল স্থাপন করা হলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়াসহ কারখানার নির্গত ধোঁয়া, বর্জ্য ও উড়ন্ত ছাইয়ে নিকটবর্তী জমির ফসলহানিসহ পরিবেশ বিনষ্ট হবে। ইউনিয়ন পরিষদ কার্যালয় ও পল্লীবিদ্যুৎ সাবষ্টেশনে যাতায়াতকারী লোকজন ও বিদ্যালয়গামী শিশু শিক্ষার্থীরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। এ ছাড়াও এলাকার বসতবাড়িগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়বে বলে এলাকাবাসী শঙ্কিত হয়ে পড়েছেন। সম্মেলনে উপস্থিত কৃষক ও এলাকাবাসী কারখানা বন্ধের ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied