১৫শত কোটি টাকা ব্যয়ে 'শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি'র ভিত্তি প্রস্তর স্থাপন
তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,'মাদারীপুর জেলার শিবচরে ১৫শত কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে 'শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি'। দেশের সর্বপ্রথম ফ্রন্টিয়ার প্রযুক্তিভিত্তিক বিশেষায়িত ও ডেডিকেটেড একাডেমিক ইন্সটিটিউশন হচ্ছে এই প্রতিষ্ঠানটি।'
মঙ্গলবার(৩১ জানুয়ারি) সকালে শিবচরের এক্সপ্রেসওয়ের পাশে কুতুবপুর ইউনিয়নে প্রায় ৭০.৩৪ একর জায়গা জুড়ে 'শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি' এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন,'জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ভাইয়ের অনুপ্রেরণা এবং তার উদ্যোগে এখানে প্রায় ৭০ একর জায়গায় আমরা 'শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি'র ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারলাম।'
এ সময় তিনি বলেন,'অামরা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রণয়ন করেছি। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি এর চারটি মূলস্তম্ভ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত,জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর, উন্নত অর্থনীতির স্মার্ট বাংলাদেশ।
পদ্মাসেতুর পাশেই 'লার্নিং বাই ডুইং' বা 'এক্সপেরিয়েনশিয়াল লার্নিং শিক্ষাকে সর্বাধিক গুরত্ব দিয়ে লার্নিং কমিউনিটি ভিত্তিক ইনোভেশন কালচার চর্চার পাশাপাশি দেশের প্রথম জিরো ওয়েস্ট ও এনভায়রনমেন্টাল সাস্টেইনেবল ক্যাম্পাস হিসেবে শিফট হিসেবে প্রতিষ্ঠা করারহবে বলে জানান সংশ্লিষ্টরা।
এসময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, সালমান এফ রহমান এমপি, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
Link Copied