রায়গঞ্জে ইরি-বোরো রোপণে ব্যস্ত কৃষক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষকরা আগাম ইরি-বোরো চাষে নেমেছেন। ইরি-বোরো মৌসুমের শুরুতেই কনকনে শীত উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ধানের চারা বীজ লাগাতে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
উপজেলার কৃষক আব্দুল করিম জানিয়েছেন, গতবারের চেয়ে এবার দ্বিগুণ চাষি আগাম ইরি-বোরো চাষের জন্য কোমর বেঁধে মাঠে নেমেছেন। অন্য বছরের ন্যায় এবারও ইরি-বোরোর পুরো মৌসুমে সার ও সেচকাজের জন্য সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হলে চলতি মৌসুমেও ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
এছাড়া, অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে বাম্পার ফলনের আশা করছে কৃষি সম্প্রসারণ বিভাগ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রউফ জানান, চলতি বোরো মৌসুমে উপজেলার নয়টি ইউনিয়নে মোট প্রায় ১৯ হাজার ৪শ ৭৫ হেক্টর জমিতে ইরি-বোরো চাষ করে উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলার ১ নং ধামাইনগর ইউনিয়নের কৃষক এস.এম জাকারিয়া বলেন, ‘আমরা এবার আমন ধানের দাম ভালো পেয়েছি। তাই আগেই ইরি-বোরো ধানের চাষ শুরু করছি।
উপজেলার পশ্চিম লক্ষিকোলা গ্রামের কৃষক আবু সুফিয়ান তালুকিদার জানান, আগাম ইরি- বোরো রোপণের জন্য অগ্রিম বীজতলা করেছিলাম। তাই আগে চারা তুলে রোপন করতেছি।
উপজেলা কৃষি কর্মকর্তা,কৃষিবিদ আব্দুর রউফ বলেন, কোনো দুর্যোগ না থাকলে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আমরা আশা করছি।
কৃষকদেরও প্রত্যাশা, আবহাওয়া অনুকূলে থাকলে তারা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ইরি-বোরোর আবাদ করবেন। আমরা কৃষকদের নানাভাবে সহযোগিতা করে আসছি। আমাদের উপ-সহকারীরা সব সময় কৃষকদের পাশে আছে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার