ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলী সরকারি কলেজে পুরস্কার বিতরণী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১-২-২০২৩ দুপুর ১১:৪৩

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ এর আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,  উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর পদোন্নতি জনিত  বিদায়ী সংবর্ধনা এবং একাদশ শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বুধবার (১ ফেব্রুয়ারী) সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। এসময় বিদায়ী সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন  কাপ্তাই উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা ও কলেজ গর্ভনিং বডির সভাপতি  মুনতাসির জাহান।

কর্ণফুলী সরকারি কলেজ এর প্রভাষক পলাশ মুৎসুদ্দীর সঞ্চালনায় এতে  বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীন, কাপ্তাই ওয়াগ্গা চা বাগান এর পরিচালক খোরশেদুল আলম কাদেরী। স্বাগত বক্তব্য রাখেন কর্ণফুলী সরকারি কলেজ এর উপাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দীন। অনুষ্ঠানে কলেজ এর শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত