ভোট দিয়ে সাত্তার ভূঁইয়া বললেন ‘জয় নিশ্চিত’
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে আলোচিত প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ভোট দিয়েছেন। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩৫ মিনিটে তিনি তার গ্রাম সরাইলের অরুয়াইলের পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।
এসময় সাত্তার ভূঁইয়া বলেন, ইভিএমে ভোট দিতে পেরে ভালো লাগছে। আমি জয়ের ব্যাপারে নিশ্চিত। জয়লাভ করলে এলাকার বাকি কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ।
এসময় আবদুস সাত্তার ভূঁইয়ার ছেলে নাজমুল হাসান তুষার, সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিফাত জিয়া, আওয়ামী লীগের নেতা কুতুবুল আলম প্রমুখ তার সঙ্গে ছিলেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকালে ভোটারদের সংখ্যা একটু কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে।
তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন। ভোটগ্রহণ নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ১ হাজার ১০০ পুলিশ সদস্য, ১ হাজার ৫৮৪ জন আনসার সদস্য, ৪ প্লাটুন বিজিবি সদস্য এবং র্যাবের ১০টি টিম কাজ করছে। এছাড়া ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ