লাকসামে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার
কুমিল্লার লাকসামে ২টি চোরাই মোটর সাইকেল সহ আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে লাকসাম থানা পুলিশ। লাকসাম থানা অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া বুধবার সকালে এক প্রেস ব্রিফ্রিং এ জানান, গত ৩০ জানুয়ারি লাকসাম বাইপাসস্থ তিশা বাস কাউন্টার থেকে স্থানীয় লোকজন মোটর সাইকেল চোর সন্দেহে ৪জনকে আটক করে।
আটককৃত হলো মোঃ আলাউদ্দিন (২৫) মোঃ শান্ত (২০), মোঃ রিয়াদ (২২), মোঃ সোহাগ প্রঃ হৃদয় (২৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাহারা সক্রিয় আন্তঃজেলা মোটার সাইকেল চোর চক্রের সদস্য বলিয়া পরিচয় দেয়। আটককৃত চোর সদস্যদের বাড়ী নোয়াখালী জেলার চাটখিল থানাধীন। ধৃত ব্যাক্তিদের তথ্যের সত্যতা যাচাই বাছাই আমার থানার কর্মরত এসআই (নঃ) আবুল হেনা, মোঃ মোস্তফা, এসআই (নিঃ) মোঃ মাকসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ চাটখিল থানাধীন হুমায়ুন কবিরের বসতঘরের পেছন থেকে ধৃত আসামীদের দেখানো ১০০ সিসি ডিসকভার মোটর সাইকেল, অপরটি মারকাযুল আবরার মাদ্রাসা সংলগ্ন মোঃ সোহেল এর মালিকীয় আল-ইসলাম মোটর সাইকেল সার্ভিসিং সেন্টার থেকে ১টি লাল কালো রংয়ের রেজিঃ বিহীন ১০০ সিসি জারা মোটর সাইকেল এইচ পাওয়ার, মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়। প্রেসব্রিয়িং এ উপস্থিত ছিলেন- লাকসাম থানা ওসি তদন্ত মোঃ মোবারক, এসআই (নিঃ) মোঃ মাকসুদুর রহমান প্রমুখ।
লাকসাম থানা অফিসার ইনচার্জ মেহবাহ উদ্দিন ভ’ঁইয়া জানান, আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ সংক্রান্ত মামলা রুজু হয়েছে। মামলা নং-০১ তাং- ০১/০১২/২৩ইং। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত