ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নানা আয়োজনে প্রতিভা স্কুল এন্ড কলেজের পিঠা উৎসব অনুষ্ঠিত


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ৪:৪৩
নানা আয়োজনে গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় প্রতিভা স্কুল এন্ড কলেজের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকালে প্রতিভা স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে পিঠা উৎসবে শিক্ষার্থীদের ১০ টি স্টলের মাধ্যমে বিভিন্ন রকমারি পিঠা প্রদর্শনীর আয়োজন করা হয়। শীতকালীন এ পিঠা উৎসবকে ঘিরে 
প্রতিভা স্কুল এন্ড কলেজের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বাহারি রকমের পিঠার প্রদর্শনী করে থাকে। বাংলা দেশের ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে প্রতিভা স্কুল এন্ড কলেজ তার ছাত্র ছাত্রীদের নিয়ে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে।  এরই ধারাবাহিকতায় আজকে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। দেশি বাহারি পিঠা প্রদর্শনীর মাধ্যমে শিশুদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো হয় বলে এক শ্রেণী শিক্ষক বলেন। স্কুলের প্রতিষ্টাতা পরিচালক মোঃ সাজেদুর রহমান সাজু বলেন,পিঠা উৎসব উপলক্ষে ছাত্র ছাত্রী এবং অবিভাবকদের আগমনে স্কুল প্রাঙ্গন যেন মিলন মেলায় পরিণত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত গাজীপুর সিটি করপোরেশন এর 
০৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
৭ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। পরে স্কুলের শিক্ষক ও অতিথিরা পিঠার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস