ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২-২-২০২৩ বিকাল ৫:২৭

হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালনা বোর্ডের সদস্য আলহাজ্ব কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়াম হল রুমে রনি ও সাথী এন্টারপ্রাইজের আয়োজনে ৫ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রনি এন্টারপ্রাইজরে ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন রনির সভাপতিত্বে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রউফ, বেলকুচি কৃষি অফিসার ও সিরাজগঞ্জ আঞ্চলিক ধান গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাঈদি রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি জিয়া উদ্দিন বাবলু, উপজেলা আওয়ামী লীগ নেতা ফরহাদ আলী প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভার শেষে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার