যৌতুকের দাবিতে অমানবিক নির্যাতনের অভিযোগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
যৌতুকের দাবিতে স্ত্রীর উপরে অমানবিক নির্যাতন করায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে হাজির হয়ে লিখিত অভিযোগ করেছেন এক নির্যাতিত গৃহবধু । বুধবার রাতে মোছাম্মৎ শারমিন আক্তার স্মৃতি ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে হাজির হয়ে এ অভিযোগ করেন। এসময় তার মা উপস্থিত ছিলেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, গত প্রায় দু’বছর দু’মাস পূর্বে আমার সাথে পাকশী বাবু পাড়ার মোজাফ্ফর হোসেনের ছেলে মাহবুবুল আলম পল্লবের বিবাহ হয়। বিবাহের পর থেকে বিভিন্ন সময় আমার স্বামী পল্লব ও ননদ মাছাঃ পলি খাতুন যৌতুকের দাবিতে আমাকে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। তারই ধারাবাহিকতায় গত ৩১/০১/২৩ ইং তারিখ সকাল দশটার দিকে পল্লব ও পলি খাতুন আমাকে লাঠি দিয়ে বেধরক মারপিট ও কিল ঘুষি-লাথি মেরে গুরুতর অসুস্থ করে। আমার তলপেটে লাথি মারার কারণে আমার রক্তপাত শুরু হয়। এঘটনার পর আমার বাবা-মা এবং মামা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমার শারীরিক অবস্থা খারাপ দেখে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেন। সেখানে আমাকে যথাযথ চিকিৎসা না দিয়ে অজ্ঞাত কারণে অজ্ঞাত কারণে পরের দিন সকালে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়। এখনো আমি গুরুতর অসুস্থ এবং আমার রক্তক্ষরণ অব্যাহত আছে। স্বামী ও পলির নির্যাতনের হাত থেকে রক্ষার জন্য আমার সুখের কথা চিন্তা করে ইতিপূর্বে াামার বাবা মা আমার স্বামীকে তিনলক্ষ টাকা প্রদান করেন। এরপরও তারা ক্ষান্ত হয়না। এরপরও আরো যৌতুকের দাবিতে উপরে প্রতিনিয়ত এ নির্যাতন চালাতে থাকে। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলেনও তারা জানান। এ অবস্থায় একজন গরীব অসহায় গৃহবধু হয়ে যৌতুকদাবী ও নির্যাতনের দৃষ্টান্ত মুলক শাস্তি ও সুষ্ঠু বিচার দাবি করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা