ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ঋণের টাকা নিয়ে কলহঃ গৃহবধূর আত্মহত্যা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২-২-২০২৩ রাত ৯:৩১
 চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে পম্পি চৌধুরী নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একই দিন বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী)  নিহত গৃহবধূর বাবা মন্টু চৌধুরী নিহতের স্বামী লিটন মালাকারকে আসামী করে রাঙ্গুনিয়া থানায় একটি আত্মহত্যা প্ররোচনা মামলা করেন। মামলার পর লিটন মালাকারকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য লিটনকে থানায় নিয়ে আসা হয়।
 
পুলিশ সূত্রে জানা যায়, লিটন তার স্ত্রী পম্পির কথায় বিশাল অংকের টাকা ঋণ করে। এই টাকা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। এর আগে লিটন কাতারে ছিলেন। সেখানেও তিনি ভিসা দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে ভিসা দেয়নি। এসব নিয়ে পম্পির সাথে তার স্বামী লিটন মালাকারের দীর্ঘদিন যাবত কলহ চলে আসছিলো। ৫/৬ মাস আগে লিটন দেশে আসার পর মাস খানেক তারা একসাথে থাকলেও পরে পম্পি বাড়ি ছেড়ে চলে যায়। কয়েকদিন আগে লিটনের এক পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য পম্পিকে আনা হয়।
 
রাঙ্গুনিয়া থাানর পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, স্বামীর সাথে কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। প্ররোচনা মামলায় লিটনকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
 
প্রসঙ্গত, বিকেলে তুচ্ছ বিষয়ে লিটন পম্পিকে বকাবকি করে। রাতে পম্পি খাবার খেয়ে তার দুই সন্তান নিয়ে ঘুমাতে যান। তার স্বামী লিটন অন্য রুমে ছিলেন। রাত ৩টার দিকে তাদের ছয় বছর  মেয়ে হঠাৎ ঘুম ভেঙ্গে তার মাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দেয়। পরে স্থানীদের খবরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার