ফরিদপুর চিনিকলে শাহিন সভাপতি মিলন সাধারণ সম্পাদক নির্বাচিত
বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলে শ্রমজীবি ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোটগ্রহণ চলে বিরতিহীন ভাবে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত। এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ শাহিন মিয়া তার প্রাপ্ত ভোট সংখ্যা ২৯৪ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্বাস আলী বিশ্বাস পেয়েছে ১৭৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে মির্জা মাজহারুল ইসলাম মিলন ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজল বসু তার প্রাপ্ত ভোট সংখ্যা ১৯৫ টি। এছাড়াও জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে রেজাউল করিম, সহ -সভাপতি শহিদুল সরদার, যুগ্ম সম্পাদক পদে জাহিদুল ইসলাম, সহ-সম্পাদক পদে আবুল হাসান রকি, সাংগঠনিক সম্পাদক পদে মোক্তার সরদার,অর্থ সম্পাদক পদে মোঃ মনিরুজ্জামান মিন্টু, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে, আবুল কালাম আজাদ, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হন সুভাষ কর নির্বাচিত হয়। এছারা বিভিন্ন বিভাগে ১০জন সদস্য নির্বাচন করে বিজয় লাভ করে। সংগ্রাম পরিষদ ও শ্রমিক কর্মচারী পরিষদ, দুটি প্যানেলে মোট ২৩ টি পদের বিপরীতে ২৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। ৪৭২ জন ভোটারের মধ্যে ৪৭১ জন ভোট অধিকার প্রয়োগ করেছেন।
এমএসএম / এমএসএম
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
Link Copied