ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

জিএমপি উত্তরে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এএসআই রুহুল আমিন


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৩-২-২০২৩ দুপুর ১১:৪৫

গাজীপুর মেট্রোপলিটন উত্তরের মধ্যে জানুয়ারি মাসে মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ এএসআই  হলেন কোনাবাড়ী থানার মোঃ রুহুল আমিন।বৃহস্পতিবার  (২ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এএসআই  নির্বাচিত করা হয়। মাসিক অপরাধ সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (উত্তর) বিভাগ এর উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামছুর রহমান তাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন।

কোনাবাড়ী থানার এএসআই রুহুল আমিন জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার  মোল্যা নজরুল ইসলাম বিপিএম (বার),পিপিএম (বার) স্যার এর অনুপ্রেরণায় কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন স্যারের নির্দেশনাক্রমে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি। কোনাবাড়ী থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, মাদক কারবারিদের গ্রেফতার করে কোনাবাড়ী থানা এলাকা মাদক মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এসময় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গাজীপুর মেট্রোপলিটন অপরাধ(উত্তর) বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ,কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ দিদারুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস