ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

জিএমপি উত্তরে শ্রেষ্ঠ ওসি কে এম আশরাফ উদ্দিন


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৩-২-২০২৩ দুপুর ১:৫৭

গাজীপুর মেট্রোপলিটন উত্তরের মধ্যে জানুয়ারি মাসে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) হলেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন। বৃহস্পতিবার  (২ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। মাসিক অপরাধ সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (উত্তর) বিভাগ এর উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামছুর রহমান তাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন।

 
তিনি বলেন, ওসি কে এম আশরাফ উদ্দিন  গত ১লা জানুয়ারি কোনাবাড়ী থানায় যোগদানের পর হইতে তার সামগ্রীক কর্মতৎপরতায় গাজীপুর মেট্রোপলিটন উত্তরের মধ্যে অফিসার  ইনচার্জ হিসেবে শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি কোনাবাড়ীর জনগণ আরও ভালো সেবা পাবে।
 
এ প্রসঙ্গে ওসি কে এম আশরাফ উদ্দিন  বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। এছাড়াও পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
 
গাজীপুর মেট্রোপলিটন অপরাধ(উত্তর) বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ,কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ দিদারুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস