পাবনায় হিমেল বাতাস বইছে
পাবনায় হিমেল বাতাস বইছে। তাপমাত্রা বাড়লেও তীব্র শীতে কাঁপছে এ জেলার মানুষ। আগুন জ্বালিয়ে উত্তাপ নিচ্ছেন অনেকেই। সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ কর্মকর্তা মোঃ নাজমুল হক।
তিনি জানান, সকাল ৯টায় জেলার ঈশ্বরদী আবহাওয়া দফতওে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার ( ০২ ফেব্রুয়ারি) একই সময় তাপমাত্রা ছিলো ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
মেঘ কেটে যাওয়ার পর প্রচন্ড ঠান্ডা শুরু হয়েছে। দিন-রাতের তাপমাত্রার বেশ পার্থক্য থাকছে। রাতে ও সকালে তাপমাত্রা কমে যাচ্ছে, আবার দিনের মধ্যভাগে থাকছে রোদের তাপ জানান নাজমুল হক।
শীতের কারণে দিনমজুর ও ক্ষেতমজুররা ঠিক মতো কাজ করতে পারছেন না। রিকশাভ্যান শ্রমিকরা কাজে আসছে বেলা বাড়ার পর থেকে। শীতের গরম কাপড়ের অভাবে মানবেতর জীবন যাপন করছে অসহায় দুস্থ মানুষরা।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি