রাজশাহীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
"নিরাপদ খাদ্য, সমৃদ্ধ জাতি, স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো বৃহস্পতিবার রাজশাহীর পদ্মা গার্ডেন এ পালিত হলো " জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৩।"
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় "সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)"- এর উপ-প্রকল্প "টেকসই ও স্বাস্থ্যকর উপায়ে বাংলাদেশের রেস্তোড়াঁ ও পথখাদ্য ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিতকরণ (স্ট্রিট ফুড)" এর কার্যক্রমের অংশ হিসেবে আলোচনা সভা ও মানব বন্ধনের আয়োজন করা হয়। উক্ত দিবস উদযাপনে রাজশাহীর পদ্মা গার্ডেনের সকল ক্ষুদ্র উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও-রাজশাহী জোনের জোনাল ম্যানেজার এম এ মতিন সায়েদী, ইএসডিও-রাজশাহী উপশহর মাইক্রো ফাইন্যান্স শাখার শাখা ম্যানেজার আশরাফুল হক, স্ট্রিট ফুড প্রকল্পের পরিবেশ কর্মকর্তা রিনা পারভিন, টেকনিক্যাল অফিসার ফারজানা আক্তার এবং মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মোস্তাকুর রহমান ।
অনুষ্ঠানে পদ্মা গার্ডেনের ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন সাবানা আক্তার। তিনি বলেন "আমরা পদ্মা গার্ডেনের যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছি তারা অধিকাংশ ক্ষেত্রেই সচেতন ছিলাম না। ইএসডিও -স্ট্রিট ফুড প্রকল্পের সান্নিধ্যে এসে আমরা নিরাপদ খাদ্য তৈরির বিভিন্ন ট্রেনিং পেয়েছি, বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, যার ফলে আমরা সকলেই সচেতন হয়েছি, নিরাপদ খাদ্য তৈরি করছি এবং তা বিক্রয় করছি।
অনুষ্ঠানে উপস্থিত রাজশাহী জোনের ম্যানেজার এম এ মতিন সায়েদী বলেন, "ইএসডিও - স্ট্রিট ফুড প্রকল্পের যারা সদস্য রয়েছেন তাদের সকলেই নিরাপদ খাদ্য প্রস্তুত এর উপর ট্রেনিং পেয়েছেন। শুধু ট্রেনিং গ্রহণ করলেই হবে না, বরং সকলকেই তা মেনে চলতে হবে। আপনারা নিরাপদ খাবার প্রস্তুত করলে, ভোক্তারা নিরাপদ খাবার গ্রহণ করতে পারবেন। যার ফলে জাতি হবে সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার পথ হবে মসৃণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্ট্রিট ফুড প্রকল্পের মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মোস্তাকুর রহমান ।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ