পাবনা হাসপাতালে ইন্টার্ন নার্সকে মারধরের অভিযোগে মূলহোতা সাদ্দাম গ্রেফতার
পাবনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত ইন্টার্ন নার্সকে মারধরের অভিযোগে বৃহস্পতিবার মধ্যরাতে মূলহোতা দালাল সাদ্দাম হোসেনকে (৩০) পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার পাবনার একটি আদালতে তাকে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। শুক্রবার চতুর্থদিনেও নার্সদের কর্মবিরতি অব্যাহত থাকে। ফলে হাসপাতালে ভর্তি রোগীরা নার্সদের সেবা থেকে বঞ্চিত হয়ে নিদারণ দুর্ভোগে পড়েছেন।
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, এর আগে বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী নার্স রাজা হোসেন বাদী হয়ে দালাল সাদ্দাম নামে অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে মামলা করেন।গ্রেফতারকৃত দালাল সাদ্দাম পাবনা জেলা সদরের শালগাড়িয়া মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি রহস্যজনকভাবে দীর্ঘদিন যাবৎ পাবনা জেনারেল হাসপাতালে দালালী করে আসছেন বলে নার্সরা জানান। এর আগেও তিনি গ্রেফতার হন এবং জেল থেকে মুক্তি পেয়ে আবার তার একই পেশায় নিয়োজিত হন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম (অপরাধ বিভাগ) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার ভাঁরারা এলাকা থেকে সাদ্দামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। হাসপাতালের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, এর আগে বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী নার্স রাজা হোসেন বাদী হয়ে দালাল সাদ্দাম নামে অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে মামলা করেন। গ্রেফতারকৃত সাদ্দামকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, পাবনার ইছামতি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি দ্বিতীয় বর্ষের ছাত্র রাজা হোসেন গত মঙ্গলবার বিকেলে পাবনা জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের মহিলা ইউনিটে কর্মরত ছিলেন। এ সময় বেশি দামে ইসিজি করা নিয়ে হাসপাতালের দালাল সাদ্দাম হোসেনের সঙ্গে রোগীর এক আত্মীয়ের কথা কাটাকাটি হয়। এ সময় নার্স রাজা হোসেন উত্তেজিত না হয়ে দালালকে হাসপাতালের বাইরে গিয়ে রোগীর সঙ্গে কথা বলতে বলেন। এতে দালার সাদ্দাম হোসেন নার্সের ওপর ক্ষিপ্ত হন এবং তাকে বেধড়ক মারধর শুরু করে।এ ঘটনার প্রতিবাদে ওইদিন বিকেল থেকে ট্রেনিং নার্সদের সব সংগঠনের শিক্ষার্থীরা ৮ দফা দাবি নিয়ে ধর্মঘট শুরু করে যা এখনো চলছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি