নাজিরপুরে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের মামলা
পিরোজপুরের নাজিরপুরে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬,৭২,৭৫,৭৬ ও ৯২ ধারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (০৪ ফেব্রুয়ারি ) বেলা ১২ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ সঞ্জীব দাস। সার্বিক সহযোগিতা করেন নাজিরপুর থানা পুলিশের একটি দল।
উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ডে ঝুঁকিপুর্ন ও ফিটনেস বিহীন পন্য পরিবহন, প্রাইভেট পরিবহন এবং ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানো, চালক ও সহযাত্রীর হেলমেট না থাকার অপরাধে সড়ক পরিবহন আইনে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়। এ সময় ৫ টি মামলায় মোট ৩ হাজার ২শত টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা: সঞ্জীব দাস জানান,আমরা সড়ক পরিবহন আইনে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যতীত মোটরসাইকেল চালক ও আরোহী এবং ফিটনেস বিহীন যানবাহন চলাচলের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রীতি / প্রীতি
নেত্রকোণার মদনে আলোচিত সেই মাদ্রাসা শিক্ষকই জন্ম নেওয়া শিশুটির বাবা ডিএনএ প্রমাণিত
মদনে শিশুধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকই নবজাতকের পিতা
চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা
রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’: পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন
কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
ধামরাইয়ে মাংস ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা
আড়ানী ডিগ্রি কলেজে ১ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা
নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১আদিবাসীর মর্মান্তিক মৃত্যু: অবহেলার অভিযোগে সুষ্ঠু তদন্তের দাবি
বান্দরবানে ৩৪৫ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেফতার
দামুড়হুদায় কোটি টাকার চুল ছিনতাইয়ের রহস্য উদঘাটন: চালক ও ম্যানেজার গ্রেপ্তার, মালামাল উদ্ধার
হাসপাতালের চালক সিভিল সার্জনের গাড়িতে:জুড়ীতে বন্ধ সরকারি অ্যাম্বুলেন্স সেবা