সাতক্ষীরায় ক্যান্সার হাসপাতালের ফলক উন্মোচন
আসুন কমাই সেবার ব্যবধান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবস ৪ ফেব্রুয়ারি ২০২৩ শীর্ষক আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালী ও সাতক্ষীরায় নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ফলক উন্মোচন করা হয়েছে। শনিবার (০৪ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিনেরপোতাস্থ সাতক্ষীরা ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাঙ্গণে সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টার’র মহাসচিব ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. মো. মনোয়ার হোসেন’র সভাপতিত্বে ফলক উন্মোচন করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“এই প্রথম সাতক্ষীরায় নির্মিত হচ্ছে ক্যান্সার হাসপাতাল। আর এই মহৎ উদ্যোগ নিয়েছে মহৎ মনের অধিকারী ডা. মনোয়ার। তার এই উদ্দেশ্য ও মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তার এই মহৎ উদ্যোগে সকলকে শামিল হতে হবে। তিনি আরো বলেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই জরুরী। আমি চাই সাতক্ষীরার একটি মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়। সাতক্ষীরার ডাক্তাররা উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। যে কারণে আমাদের বাহিরের জেলার মানুষও এজেলায় চিকিৎসা সেবা নিতে আসছে। দেশের ১৭ কোটি মানুষের চিকিৎসার জন্য জননেত্রী শেখ হাসিনা জেলায় জেলায় মেডিকেল কলেজ নির্মাণ করে দিচ্ছেন।”
আলোচনা সভার শুরুতে ফলক উন্মোচন করে নির্মাণাধীন সাতক্ষীরা ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন ক্যান্সার নিয়ন্ত্রণে সাতক্ষীরার প্রেক্ষাাপট তুলে ধরে বক্তব্য রাখেন ডা. মো. নাজমুস সাকিব ব্রাইট, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাংবাদিক মোজাফফর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, নারী সংগঠক জোৎনা দত্ত, এস কে এফ এর প্রোডাক্ট ম্যানেজার রাফাত শাহরিয়ার ইসলাম, ক্যান্সার পেশেন্ট মকবুল হোসেন প্রমূখ। সমগ্র অনুষ্ঠান স ালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন
প্রীতি / প্রীতি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে