কুতুবদিয়ায় নির্মাণ সামগ্রীসহ টিউবওয়েল চুরি
কক্সবাজারের কুতুবদিয়ায় সাংবাদিক নজরুল ইসলামের মেডিকেল গেইটস্থ নির্মাণাধীন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চুরের দল রডসহ মূল্যবান নির্মাণ সামগ্রী এবং জনস্বাস্থ্য প্রকৌশল প্রদত্ত একটি সেলু টিউবওয়েল নিয়ে যায়।
যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী চোর চিহ্নিত করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শনিবার দিবাগত রাতে স্থানীয় যুবকদের উদ্যোগে পাশ্ববর্তী স্থানে একটি গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই রাতেই চুরির ঘটনাটি ঘটে। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা এলাকার কয়েকজন চিহ্নিত চোর এই কাজ করতে পারে বলে জানান।
স্থানীয়রা জানান, এলাকার চোর সিন্ডিকেটের কয়েকজনকে পুলিশে ধরার পর থেকে বেশ কিছুদিন এলাকায় চুরি বন্ধ ছিল। কিন্তু ছাড়া পাওয়ার পরে ইদানিং আবার বেড়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে কুতুবদিয়া থানা পুলিশ।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২
উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ
Link Copied