ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসতবাড়ি ভস্মীভূত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৪-২-২০২৩ রাত ১১:২৪
রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকা-ে তিনটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। এতে নগদ টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান কাগজপত্র পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত শনিবার রাতে পোমরা ইউনিয়ের আজিমনগর কাইট্টইল্লা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
জানা যায়, উপজেলার পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে কাইট্টইল্লা বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। ভয়াবহ আগুনে মো. সালাউদ্দিন, আজম আলী ও ইব্রাহিমের তিনটি কাঁচাবসত বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
 
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসেন বলেন, অগ্নিকা-ে ৩টি বসতবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে সব হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে তারা মানবেতর দিনযাপন করছে।
 
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান বলেন, আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার