ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে হলুদ আর সবুজে ছেয়ে গেছে আমগাছ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৫-২-২০২৩ দুপুর ১:৭
কবির ভাষায় বলতে হয়, ফাগুনে বিকাশিত কাঞ্চন ফুল ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল। রায়গঞ্জ উপজেলার সারিসারি আম গাছের বাগান গুলো হলুদ আর সবুজের মহামিলনে ভোরে উঠেছে। মুকুলে ছেয়ে গেছে প্রতিটি ডালপালা।
 
চারদিকে ছড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা সু-ঘ্রাণ। ভরা ফাল্গুনে এখন আমের মুকুলে ছেয়ে গেছে সব আম গাছ। আমের বনের ঘ্রাণে মাতাল সবাই। বাতাসে মিশে সৃষ্টি করেছে মৌ মৌ গন্ধ। যে গন্ধ মানুষের মনকে বিমোহিত করে।
 
পাশা-পাশি মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের মুকুল। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকুলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন রায়গঞ্জ উপজেলার বাগান মালিকরা।মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকুলে থাকায় মুকুলে ভরে গেছে বাগানসহ ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছগুলোতে। এর মধ্যে আম রুপালি, গোপালভোগ,ফজলি,অন্যতম। 
 
গাছের পুরো মুকুল ফুটতে আরও কয়েকদিন লাগবে বলে জানান বাগান মালিক আব্দুস সোবাহান।রায়গঞ্জ উপজেলার বাগান মালিক ইমরান ভুইঁয় বলেন,বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। আমি প্রতিদিন বিভিন্ন আম বাগান গুলো পরিদর্শন করছি। এখনও কোনো বাগানে সমস্যা দেখা যায়নি। তারপরেও চাষিদের হপার বা ফুদকী পোকা যারা মুকুলের ক্ষতি করে।
 
এ পোকা দমনে বালাইনাশক স্প্রে করছি সেই সাথে সালফার জাতীয় ছত্রাক নাশক স্প্রে করছি। কারন শুরু থেকে মুকুলের পরিচর্চা করতে পারলে এবার আমের ফলন বাম্পার হবে। হপার পোকা মুকুলের রস চুষে এ জন্য মুকুল সবুজ থাকা অবস্থায় সাইপার মেথ্রিন গ্রুপের কীটনাশক রিপকর্ড/ফাইটার স্প্রে করে থাকেন তারা এবং পচনের মেনকোজেবও মেটালক্সিল গ্রুপের ছত্রাক নাশক রিডোমিল গোল্ড ও ইন্ড্রফিল স্প্রে করেন তারা।
 
আমের বাম্পার বাম্পার ফলনের আশায় পরিচর্ষায় প্রায় ব্যস্ত রায়গঞ্জের আম চাষিরা । রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রউফ  জানান,আমের বাম্পার ফলনের জন্য সব রকম তথ্য দিয়ে কৃষকদের সহযোগিতা করছেন রায়গঞ্জ কৃষি অফিস।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার