ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় সাইবার অপরাধকে লাল কার্ড প্রদর্শন


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৫-২-২০২৩ দুপুর ৪:৩৯
সাতক্ষীরা  ‘সাইবার অপরাধ প্রতিরোধ করি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এই শ্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরা বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তালা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় শিক্ষার্থীরা সাইবার অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে।তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে এবং আমরা বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশ স্মার্ট হচ্ছে। আমরা ইন্টারনেটকে ভালো কাজে ব্যবহার করে নিজেদের ভ্যাগের পরিবর্তন করতে পারি। প্রতারকরা ইন্টারনেট এর মাধ্যমে মানুষকে হয়রানি করে আনরা সচেতন হবো ইন্টারনেট সম্পকে আমরা তরুনরা সচেতন হবো এবং অন্যদের সচেতন করবো,  এ সময় ইন্টারনেটকে খারাপ কাজে ব্যবহার না করার প্রতিশ্রুতি দেন তারা শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা