ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে প্রত্নতত্ত্ব অনুসন্ধানে রবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৬-২-২০২৩ দুপুর ১১:৫৫
সিরাজগঞ্জের রায়গঞ্জে ক্ষিরতলা গ্রামে আবারও প্রত্নতত্ত্ব অনুসন্ধান শুরু করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় ও চর্তুথ আবর্তনের শিক্ষার্থীরা।  
 
শনিবার (৪ ফেব্রুয়ারি) থেকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা এলাকায় জেলার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রত্নতাত্ত্বিক মো. রিফাত-উর-রহমানের তত্ত্বাবধানে অনুসন্ধান শুরু হয়েছে।
 
রোববার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মো. রিফাত-উর-রহমান বলেন, ২০১৮ সাল থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় শনিবার থেকে আবারও অনুসন্ধান শুরু করা হয়েছে।
 
তিনি বলেন, প্রত্নতাত্ত্বিক কর্মকাণ্ড অত্যন্ত জটিল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। যেহেতু ক্ষিরতলায় প্রত্নস্থলগুলো এখনো সম্পূর্ণভাবে বিজ্ঞানভিত্তিক উপায়ে অনুসন্ধান করা সম্ভব হয়নি।তাই প্রত্নতাত্ত্বিক উৎখনন শুরু হয়নি।  মো. রিফাত-উর-রহমান আরও বলেন, এ পর্যন্ত ১৪টি প্রত্নস্থল শনাক্ত করা হয়েছে এবং একই সঙ্গে সেসব প্রত্নস্থলের তথা, উপাত্তগুলো নিয়ে গবেষণা চলমান রয়েছে। যেহেতু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের বিষয়ে আন্তরিকভাবে সহযোগিতা অব্যাহত রেখেছেন। সুতরাং ধারাবাহিকভাবে অনুসন্ধান শেষ করে আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশের সঙ্গে যৌথভাবে উৎখননের মধ্য দিয়ে আরও বিস্তৃত পরিসরে ক্ষিরতলায় প্রত্নগুলো সর্ম্পকে স্পস্ট ধারণা পাব।
 
তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে প্রাপ্ত পোড়ামাটির ফলক বিশেষত ধ্যানী বুদ্ধের ভূমি স্পর্শমুদ্রা সম্বলিত ফলকটির সঙ্গে পাহাড়পুরে প্রাপ্ত ভূমি স্পর্শমুদ্রা সম্বলিত পোড়ামাটির ফলকটির সদৃশ্য রয়েছে।ক্ষিরতলা গ্রামের একটি বড় ঢিবিকে স্থানীয়রা (বুরুজ)বিরাট রাজার ঢিবি অভিহিত করেন। এছাড়াও গ্রামের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের প্রত্নবস্তু এবং প্রাচীন ইটের ধ্বংসাবশেষ। ষাটের দশকে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক আবুল কালাম মো. জাকারিয়া ক্ষিরতলা প্রত্নস্থান সম্পর্কে বাংলাদেশের প্রত্নসম্পদ গ্রন্থে উল্লেখ করেছিলেন, যে ক্ষিরতলা বুরুজ থেকে গুপ্ত যুগের (আনুমানিক ৩০০ খ্রি.) মুদ্রা পাওয়া গিয়েছিল।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার