দুর্গাপুর পৌরসভার মেয়রের দায়িত্ব গ্রহণ
নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার নানা আয়োজনের মধ্যে দিয়ে দায়িত্ব গ্রহন করেন নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস ছালাম।
এ উপলক্ষে পৌরসভা চত্বরে নানা কর্মসুচীর মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, ব্যাবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহনে, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে আওয়ালীগ নেতা হারুন পলাশ এর সঞ্চালনায় ভারপ্রাপ্ত মেয়র মশিউজ্জামান বাদল এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উসমান গনি তালুকদার, সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, আব্দুল্লাহ হক, সাবেক মেয়র শ. ম জয়নাল আবেদীন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম, পৌর প্রশাসনিক কর্মকতার্ মো. তৌহিদুল ইসলাম, পৌর প্রকৌশলী উত্তম কুমার দাস সহ সকল কাউন্সিলরগন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীগন, পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস ছালাম বলেন, গত ১২ জানুয়ারী পৌরসভার উপ-নির্বাচনে দুর্গাপুর পৌরবাসী আমাকে নৌকা প্রতিকে বিপুল ভোটে বিজয়ী করায় আমি সকলের কাছে কৃতজ্ঞ। পৌর মেয়র হিসেবে গতকাল শপথ নিয়েছি। আমি আমার নির্বাচনী ইশতেহার মোতাবেক দুর্গাপুর পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে রুপান্তরিত করতে সকলের সহযোগীতা চাই। এ জন্য দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন