ময়মনসিংহ মেডিকেলে ফের সর্বোচ্চ ২১ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে একদিনে সাত জন করোনা পজিটিভসহ সর্বোচ্চ ২১ জন রোগী মারা গেছেন। করোনায় মারা যাওয়াদের মধ্যে ময়মনসিংহের তিনজন, নেত্রকোনার দুই, টাঙ্গাইল ও জামালপুরের একজন করে রোগী রয়েছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহের আটজন, টাঙ্গাইলের দুই, জামালপুর-গাজীপুর-শেরপুর ও নেত্রকোনার একজন করে রোগী মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৩৯২ জন এবং আইসিইউতে ২১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৪৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জেলার সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭৫২টি নমুনা পরীক্ষায় ১৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১১ হাজার ৪৯৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন আট হাজার ৩১৩ জন।
জামান / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার