এফ. কে.আর আইডিয়াল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব
গাজীপুরে কোনাবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে এফ.কে.আর আইডিয়াল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারী) দিনব্যাপী এই উৎসবকে ঘিরে রঙিন বেলুন দিয়ে সাজানো হয়েছে পুরো স্কুল এবং পিঠার স্টল।
পিঠা উৎসব অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শুক্কুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন এর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী
রুপ আলী মেম্বার।
এদিকে পিঠা উৎসব কে কেন্দ্র করে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশ নেয় স্কুলের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। স্কুল ভবনে আয়োজিত এই পিঠা উৎসবে গিয়ে দেখা যায় নানা ধরনের পিঠার সমাহার নিয়ে বসেছে ৭ টি স্টল। স্টল গুলোর মধ্যে ছিলো পিঠা বাড়ী,বাঙালি পিঠা পল্লী, সিরাজগঞ্জ বাহারি পিঠা ঘর,দশের পিঠা ঘর,রসই ভ্রর পিঠা ঘর,রসের হাড়ি পিঠা ঘর,নকশী পিঠা ঘর।
আর এই স্টল গুলোতে বিক্রি করা পিঠাগুলোর মধ্যে ছিলো দুধপুলি পিঠা,চন্দ্র পুলি,সুজির কাটলি,বরফি,জামাই পিঠা,চাঁদ পুলি,পাটি সাফটা, গোলাপ ফুল পিঠা,লবঙ পিঠা,শামুল পিঠা,রুপসলী পিঠা,ডিম সুন্দরী পিঠা,ঝাল মিস্টি,শামুক পিঠা,সবজি পিঠা, খিরপুলিসহ প্রায় ১০০ পদের পিঠা। সর্বনিম্ন ২০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি করা হয় এসব পিঠা। এফ. কে.আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা পরিচালক ফরিদুজ্জামান বলেন,প্রতিবছরের ন্যায় এ বছরও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে
বলে জানান তিনি ।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied