ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইক ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৭-২-২০২৩ দুপুর ২:৩১

সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টায় খুলনা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো খুলনা ছোটবহেরা এলাকার মোঃ আশরাফ মোল্লার ছেলে মোঃ মাসুদুর রহমান পিকুল, খুলনা পশ্চিম বানিয়া খামার এলাকার মৃত আব্দল লতিফ এর ছেলে শফিকুল ইসলাম কামরুল, খুলনা লবনচোরা এলাকার হাবিবুর রহমানের ছেলে রাজু আহমেদ, বটিয়াঘাটা এলাকার আলাউদ্দিন গাজীর ছেলে শুকুর আলী।

আজ সোমবার(৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান।

ওসি জানান, ১৭ জানুয়ারি সাতক্ষীরা থেকে অরবিন্দ দাস নামের এক ব্যক্তির ইজিবাইক চুরি হবার পর তার অভিযোগের প্রেক্ষিতে চোরচক্রের ওই তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা পুলিশ ফাড়ির এসআই মোঃ মুস্তাাফিজুর রহমান উন্নত প্রযুক্তির সহায়তায় ইজিবাইক ছিনতাই চক্রের ওই তিন সদস্যকে খুলনা থেকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে দুটি ইজিবাইক উদ্ধার করা হয়। তাদেরকে সাতক্ষীরা সদর থানায় এনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ