ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৭-২-২০২৩ বিকাল ৫:৩৮
গাজীপুরে নারীসহ বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জিএমপি কোনাবাড়ী থানা পুলিশ। গত সোমবার (৬ জানুয়ারি) গাজীপুর জেলার কালিয়াকৈর ও মহানগরের টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
মঙ্গলবার দুপুরে, জিএমপি পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার তোরাব মোহাম্মদ শামছুর রহমান জানান, গ্রেফতারকৃতরা বিকাশ এজেন্ট এর দোকান থেকে গ্রাহকদের মোবাইল চুরি এবং সেই মোবাইল থেকে টাকা ক্যাশ আউট করে।গত জানুয়ারি মাসের ২৪ তারিখে মহানগরের কোনাবাড়ী থানায়,সুরাইয়া খাতুন নামের একজন ভুক্তভোগীর এমন অভিযোগের ভিত্তিতে প্রতারকদের গ্রেফতারে অভিযানে নামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 
 
পরে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলার কালিয়াকৈর থেকে প্রথমে শফিকুল ইসলাম ও তার তথ্যের ভিত্তিতে অপর দুই প্রতারকে মহানগরের টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করে জিএমপি'র কোনাবাড়ী থানার পুলিশ। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৭ হাজার টাকা, প্রতারণার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রতারণার মধ্যে চুরির একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। 
 
গ্রেফতারকৃতরা হলো- জেলার কালিয়াকৈর থানার গোবিন্দপুর গ্রামের মৃত দধি মন্ডলের ছেলে মোঃ শফিকুল ইসলাম, (৪০), শেরপুর জেলার শ্রীবর্দী থানার আটকান্দা গ্রামের জয়নালের ছেলে মোহাম্মদ মামুন(২৫) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার শিবরামপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের মেয়ে মোসাঃ নিলুফা(২৬)।
 
বিকাশ চক্রের অন্যন্যা প্রতারকের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস