ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে সেচ কাজে টাকার পরিবর্তে ধান নেয়ার অভিযোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৮-২-২০২৩ দুপুর ৩:১
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার এরান্দহ মৌজার কৃষি প্রধান এলাকায় প্রায় দুইশত বিঘা জমিতে বোরো-আমন ধান চাষ করেন প্রান্তিক কৃষকেরা।কম খরচে চাষাবাদ করার জন্য বিএডিসি'র মাধ্যমে অগভীর নলকুপের সেচ চার্জ নীতিমালা-২০০৯ এর ২নং ধারা অমান্য করে ডিপকল মালিকরা প্রান্তিক কৃষকদের কাছ থেকে টাকার পরিবর্তে ধান নিচ্ছে। 
 
এতে কৃষকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করায় উপজেলা  সেচ কমিটির নির্বাহী প্রকৌশলী বিএডিসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।সরেজমিনে গিয়ে জানাযায়, উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ মৌজায় বিএডিসি অনুমোদিত ১টি ডিপকল ও ৫০টি বৈদ্যুতিক মটর, ৪৫টি শ্যালো মেশিন রয়েছে। 
 
দৈয়ম আলী মন্ডল,আব্দুল হাই,গোলাম হোসেন,আব্দুল মান্নান,সুরুত জামান শেখ ও লিয়াকত আলীসহ এলাকার অধিকাংশ প্রভাবশালী ও ক্ষমতাসীন ব্যক্তিদের দ্বারা দীর্ঘ বছর ধরে নিয়ম বহির্ভূতভাবে টাকার পরিবর্তে এক চতুর্থাংশ ধান নিচ্ছেন।অভিযোগকারি এরান্দহ গ্রামের ভুক্তভোগী কৃষক শাহ আলমগীর ও জাহাঙ্গীর আলম বলেন,প্রায় তিন যুগ ধরে দুইশত বিঘা জমিতে সেচের মাধ্যমে টাকার পরিবর্তে ধান নিতো। এবার বোরো-আমন ধানের চার ভাগের এক ভাগ না দিলে পানি দিবেনা।
 
এমন অভিযোগের প্রেক্ষিতে গত ২ জানুয়ারী উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করলে ২৯ জানুয়ারি উভয় পক্ষকে ডেকে শুনানি করে সাক্ষীর মাধ্যমে আভিযোগ প্রমানিত হওয়ার পরও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বিএডিসি কর্তৃপক্ষ।সেচকল মালিক আব্দুল হাই ও লিয়াকত আলী মন্ডল বলেন,আমরা বাপ দাদার আমল থেকে জমিতে সেচের মুল্য বাবদ টাকার পরিবর্তে জমির ধানের ৪ ভাগের এক ভাগ নেই।
 
শুধু আমরাই না এ ইউনিয়নের প্রায় সবাই নেয়। যদি টাকা নিয়ে সেচ দেই তাহলে লস হবে আর ধান নিলে আমাদের লাভ হয়।  রায়গঞ্জ উপজেলার বিএডিসি সহকারী প্রকৌশলী মোসাদ্দেক হোসেন বলেন, অভিযোগ পেয়ে তাদেরকে ডেকে এনে প্রথমে সতর্ক করে দিয়েছি। এর পর যদি না শোনে তাহলে সেচ কমিটির সভাপতির কাছে লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করা হবে ।রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কনা মন্ডল জানান, লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ  করা হবে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার