ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কাশিমপুরে আসল পুলিশের হাতে নকল পুলিশ আটক


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৯-২-২০২৩ রাত ৯:৩০
পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় নকল পুলিশকে আটক করেছে আসল পুলিশ। সে দীর্ঘদিন ধরে কাশিমপুর থানাধীন জিরানি এলাকায় মহাসড়কে পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেন। এঘটনায় ওই যুবককে আটক করে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। 
 
বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে মহাসড়ক চলাচলরত অটোরিকশা ও গাড়ি থামিয়ে তল্লাশির নামে চাঁদাবাজির সময় গ্রেপ্তার হয় তাকে। 
 
গ্রেপ্তারকৃত হলেন,পাবনার সুজানগর থানার সাতবাড়িয়া গ্রামের মান্নান শেখের ছেলে মোঃ রঞ্জু আহম্মেদ (২৭)। 
 
জিএমপি কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ রাফিউল করিম জানান, গোপন সংবাদ মাধ্যমে জানতে পারি কাশিমপুর থানাধীন জিরানী বাজারস্থ মহাসড়কে পুলিশ পরিচয় দিয়ে এক যুবক পরিবহন থেকে চাঁদাবাজি করে। পরে গতকাল রাতে অভিযান চালিয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে ধরে গ্রেপ্তার করা হয়। সে সাভার থানায় 
কর্মরত সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেন। 
 
তিনি আরও বলেন, এসময় ওই আসামির কাছ থেকে পুলিশের এএসপি ও এসপি পদমর্যাদার পোশাক পরিধানকৃত দুইটি রঙ্গিন ছবি, পুলিশের একটি ভুয়া আইডি কার্ড, দুইটা মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে একটি মামলা দিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস