বাকৃবিতে পানি ও আবাসন সংকটে মধ্যরাতে ছাত্রীদের সড়ক অবরোধ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পানি ও আবাসন সংকট নিরসনের দাবিতে সড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের সাধারণ ছাত্রীরা। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে বেগম রোকেয়া হলের প্রধান ফটকের সামনের রাস্তা অবরোধ করে ওই হলের প্রায় ৫০জন ছাত্রী।
শিক্ষার্থীরা লিখিত অভিযোগে বলেন, দীর্ঘদিন ধরে পানি ও আবাসন সমস্যার সম্মুখীন হচ্ছে বেগম রোকেয়া হলের সাধারণ শিক্ষার্থীরা। এ সমস্যা সমাধানে দফায় দফায় হল প্রভোস্টের সাথে যোগাযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি। এছাড়া হল প্রভোস্টকে হলের অফিসে কখনোই পাওয়া যায়না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
অভিযোগে আরও বলা হয়, এর আগেও সিটের সমস্যা নিয়ে বেশ কয়েকবার আন্দোলনে নামা হয়েছিল। আন্দোলনের মীমাংসাতে সিদ্ধান্ত হয়েছিল লেভেল-৩ এর শিক্ষার্থীদের আগে সিট দেওয়া হবে এরপর লেভেল-২ শিক্ষার্থীদের দেওয়া হবে। কিন্তু এ আশ্বাসের অনেক দিন পেরিয়ে গেলেও কার্যত কোনো সমাধানের দেখা মেলেনি।
এ বিষয়ে ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, হলের ছাদে পানির প্রধান পাইপের ভালভ বন্ধ থাকায় পানি সরবরাহ বন্ধ ছিল। এ সমস্যার সমাধান করা হয়েছে এবং এখন পানি চলমান রয়েছে। আর হলের আসন সংখ্যা সীমিত হওয়ায় সবাইকে সীট দেওয়া সম্ভব হচ্ছে না। আগামী ১২ ফেব্রুয়ারি বিশ্বদ্যিালয়ের সমাবর্তনের পর যে কয়টি আসন ফাঁকা আছে সেগুলো মেধা অনুযায়ী বিন্যস্ত করে দেওয়া হবে। এ ব্যাপারে আগামীকাল হলের হাউজ টিউটরদের সাথে বসে একটি তালিকা তৈরি করবো এবং তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের আসন দেওয়া হবে।
বিশ্ববিদ্যালরেয়র প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, যেহেতু বিষয়টি হলের অভ্যন্তরীণ সমস্যা তাই এর সমাধান করার দায়িত্ব হল প্রভোস্টের। হল প্রভোস্ট সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় করে এর সমাধান করবেন।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied