ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আসামির ফাঁসি কার্যকর


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১০-২-২০২৩ দুপুর ১:১৯
রাজধানীর ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক নাজনীন আক্তার ও তার গৃহকর্মীকে হত্যার ঘটনায় তার ভাগ্নে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পার্ট-২ এ রাত ১০ টা ১ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যু কার্যকর করা হয়।ফাঁসি কার্যকর হওয়া ওই আসামি হলেন, নওগাঁ পত্নীতলা থানার আকবরপুর গ্রামের চাঁন মোহাম্মদ মন্ডলের ছেলে মো: আমিনুল ইসলাম (৪২)। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম। 
 
কারাগার সূত্রে জানা গেছে, আমিনুল ইসলামকে ২০০৮ সালে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। তার বিরুদ্ধে ধানমন্ডি থানার মামলা নং- ২৪(০৩)০৫ ধারা- ৩০২ ছিল। বৃহস্পতিবার রাত ১০ টা ১ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়েছে। এসময় সেখানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সিভিল সার্জন খায়রুজ্জামান, জেলা এডিএম হুমায়ুন কবির, এসিসি রেজুয়ান আহম্মেদ, সদর জোনের এসি ফাহিম আহমেদ।
 
জেল সুপার আমিরুল ইসলাম জানান, কারা আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
 
উল্লেখ্য ২০০৫ সালের ৭ মার্চ হাসপাতাল থেকে বাসায় ফেরার পর নাজনীন কে কুপিয়ে হত্যা করে ভাগ্নে আমিনুল। পারুল নামের এক গৃহকর্মী তা দেখে ফেলায় তাকে কুপিয়ে হত্যা করে সে। এরপর সে বগুড়ায় চলে যায়। সেখান থেকে ফরিদপুরে। কয়েকদিন পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধানমন্ডি থানায় দায়েরকৃত হত্যা মামলা ২০০৮ সালে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসামিকে মৃত্যুদণ্ড দেয়। ২০১৩ সালে হাইকোর্টে ওই রায় বহাল রাখে। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস