ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতে আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে জবি


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১০-২-২০২৩ বিকাল ৭:৪৪

বিশ্বব্যাপী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী অনুপাতের ন্যূনতম মানদণ্ড ধরা হয় ১ঃ২০। অর্থাৎ প্রতি ২০ জন শিক্ষার্থীর বিপরীতে ন্যূনতম শিক্ষক থাকতে হবে একজন। জাতীয় পর্যায়েও দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে প্রচলিত এই মানদণ্ড অনুসরণে দীর্ঘদিন ধরেই নির্দেশনা দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

কিন্তু এই মানদণ্ড পূরণ করতে পারেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২৩ টি বিভাগ। এমন তথ্য উঠে এসেছে সম্প্রতি প্রকাশিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বার্ষিক প্রতিবেদনে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৮ টি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে আন্তর্জাতিক মান আছে মাত্র ১৫টি বিভাগে। যা বিশ্ববিদ্যালয়ের মোট বিভাগের মাত্র এক-তৃতীয়াংশ। বাকি ২৩ টি বিভাগের মধ্যে ৯ টি বিভাগ এই মানদণ্ডের ধারেকাছেও নেই।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৫৯৬০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক সংখ্যা মাত্র ৬৭৮ জন। অর্থাৎ ২৪ জন শিক্ষার্থীর  বিপরীতে আছে ১ জন করে শিক্ষক। এর মধ্যে প্রায় দেড় শতাধিক শিক্ষক শিক্ষা ছুটিতে রয়েছেন।

শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১ঃ২৪ এর মধ্যে আছে সর্বোমোট ২১ টি বিভাগ। যা বিশ্ববিদ্যালয়ের মোট বিভাগের প্রায় অর্ধেক। এই বিভাগগুলো ছাড়া ১ঃ২৫ থেকে ১ঃ৩০ এর মধ্যে রয়েছে মাত্র ৮ টি বিভাগ। ১ঃ৩১ থেকে ১ঃ৩৫ এর মধ্যে ৫ টি বিভাগ ও ১ঃ৩৬ থেকে ১ঃ৪০ এর মধ্যে রয়েছে ৪ টি বিভাগ।

এর মধ্যে শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে সবচেয়ে পিছিয়ে আইন বিভাগ। এই বিভাগে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১ঃ৪০। অর্থাৎ প্রতি ৪০ জন শিক্ষার্থীর বিপরীতে ১ জন শিক্ষক। একই দশা ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগেও। এই বিভাগে ৩৯ জন শিক্ষার্থীর বিপরীতে ১ জন করে শিক্ষক।

এ বিষয়ে জানতে চাইলে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাস বলেন, 'আমাদের কয়েকজন শিক্ষক বাইরে রয়েছে। ইতোমধ্যে নতুন দুইজন শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম অনুযায়ী শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রশাসনকে জানিয়েছি। সেই অনুযায়ী নিয়োগ হলে এই তারতম্য কমে আসবে।

এদিকে সবচেয়ে করুণ অবস্থায় থাকা বাকি বিভাগগুলোর মধ্যে  ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ১ জন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী সংখ্যা ৩৭, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনায় ৩৬, লোক প্রশাসন বিভাগে ৩৫, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ৩৪, ইতিহাস বিভাগে ৩৩ জন করে শিক্ষার্থী।

বিভাগগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে ফার্মেসি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ। এই দুই বিভাগে প্রতি  ১০ জন শিক্ষার্থীর বিপরীতে ১ জন করে শিক্ষক। এছাড়াও মাইক্রোবায়োলজিতে ১২, প্রাণিবিদ্যা ও উদ্ভিদবিজ্ঞানে ১৬, বায়োটেকনোলজি এন্ড মলিকিউলার বায়োলজিতে ১৭, মনোবিজ্ঞানে ১৮ জন শিক্ষার্থীর বিপরীতে একজন করে শিক্ষক।

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক  বলেন, 'বিশ্ববিদ্যালয়টি তুলনামূলকভাবে নতুন। যার ফলে সব বিভাগে পর্যাপ্ত শিক্ষককের নিয়োগ দেয়া সম্ভব হয়নি। নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা করছি। ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। ধীরে ধীরে সবগুলো বিভাগকেই এই মানদণ্ডের ভিতরে আনা হবে।'

এমএসএম / এমএসএম

কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা

জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন

জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন

সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি

প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর

জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’

জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প

দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা

রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক