ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে যৌথ অভিযানে ৩৮২কেজি ভেজাল মধু জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১০-২-২০২৩ রাত ১১:২৪

 নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা যৌথভাবে শ্যামনগর উপজেলার ভেটখালি এলাকায় ভেজাল মধু বিরোধী অভিযান পরিচালনা করেন।

বৃহস্পতিবার দুপুরে আভিযানিক দল ভেটখালি গ্রামের শুকচাঁন কাগুজির ছেলে জিন্দাগীর কাগুজির বাড়িতে অভিযান করে সংরক্ষণকৃত ৩৮২ কেজি কালিজিরার ভেজাল মধু, ৪২ কেজি চিটা গুড় ও দেড় কেজি কালিজিরা জব্দ করেন। অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক নাজমুল হাসানসহ সঙ্গীয় ফোর্স।

সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, শ্যামনগর উপজেলার ভেটখালি এলাকার শুকচাঁন কাগুজির ছেলে জিন্দাগীর কাগুজির বাড়িতে অভিযান চালিয়ে ৩৮২ কেজি কালিজিরার ভেজাল মধু, ৪২ কেজি চিটা গুড় ও দেড় কেজি কালিজিরা পাওয়া যায়। এসময় বাড়ির মালিক জিন্দাগীর কাগুজির স্ত্রী মধু বানানোর কৌশল আমাদের জানান।

তিনি বলেন, তার স্বামী দীর্ঘদিন চিটাগুড়, ফ্লেভার, কালিজিরা ও পানি দিয়ে কালিজিরা মধু তৈরি করতেন এবং তা উচ্চ মুল্যে বাজারে বিক্রিসহ দেশের বিভিন্নস্থানে কুরিয়ারের মাধ্যমে পাঠাতেন।যৌথ অভিযানে জব্দকৃত অবৈধ পন্য নিজ নিজ হেফাজতে নিয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে তারই নির্দেশে বিকালে সহকারি কমিশনার ভূমি শ্যামনগর সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দকৃত আলামত ধ্বংস ও বাড়ির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেন। জনস্বার্থে এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা