ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে পৌরসভায় ১৮ বছরেও হয়নি ডাস্টবিন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১১-২-২০২৩ দুপুর ১২:২২
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার বয়স ১৮ বছর পার হলেও পৌরবাসীর শহরে উন্নয়নের ছোয়া লাগলেও নির্মাণ হয়নি কোন ডাস্টবিন। গ্রামীণ এই শহরে ময়লা ফেলার নিরর্ধারিত জায়গা ও ডাস্টবিন এর অভাবে পাড়া-মহল্লায় রাস্তা ও নদী-নালার পাশে আবর্জনা স্তূপ ফেলা হচ্ছে। নিয়মিত পরিষ্কার না করায় এ স্তূপ থেকে দূর্গন্ধ ছড়িয়ে পরছে। এতে শহরের রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে পথচারীরা চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন। 
 
এতে মারাক্তক পরিবেশ দূষণ হচ্ছে বলে দাবি পরিবেশ বিদের।রায়গঞ্জ পৌরসভা সূত্রে জানা যায়, ২০০৫ সালে ৯ টি ওয়ার্ড নিয়ে পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে। আয়তন ৬.২৯ বর্গ কিঃমিঃ, পৌরসভায় প্রায় ২৫ হাজার জনসংখ্যার ২৪ কর্মকর্তা রয়েছে ।নিয়মিত কর প্রধানকারীর সংখ্যা প্রায় ৬ হাজার। পৌরসভায় প্রতি বছর আয় এবং ব্যায়ের হিসাব সমান সমান থাকে। পৌরসভার মধ্যে রয়েছে উপজেলার সকল দাপ্তরিক অফিসসহ ছোট-বড় শিল্প- প্রতিষ্ঠান, বাসা- বাড়ী, স্কুল- কলেজ-মাদ্রাসা, ক্লিনিক-হাসপাতাল, মাছের আড়ৎ, বাসটার্মিনাল, সিএনজি এবং অটোস্ট্যান্ড, হাট- বাজার, মার্কেট, পশু জবাইখানা রয়েছে।
 
এ  থেকে প্রতিদিন গড় হিসেবে ১-২ কেজি ময়লা আবর্জনা তৈরী হয়। নির্ধারিত বর্জ্র্য ফেলার ডাস্টবিন না থাকায় ব্যাপক সমস্যায় পড়ছেন পৌরবাসী।ধানগড়া মহল্লার নাম না প্রকাশে একাধিক  বলেন, পৌরসভা হওয়ার পর থেকে এপর্যন্ত একজন মেয়র ময়লা- আবর্জনা ফেলোর জায়গা তৈরী করেননি।তাই পৌরবাসী ফাকা জায়গায় রাস্তা ও স্কুল কলেজের পাশ দিয়ে ময়লা ফেলেন আর এ কারনে দূর্গন্ধ সৃষ্টি হয়।এতে এখান দিয়ে চলাচল করা পথচারীদের চরম সমস্যার সম্মূখীন হচ্ছে।
 
নাম না প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা আরো  জানান, মানুষ ময়লা ফেলার জায়গা খুঁজে না পাওয়ায়, একটু ফাকা পেলেই সেখানেই ময়লা ফেলে। আর একজন ফেললে সবাই সেখানে ময়লা ফেলতে শুরু করে। পৌরবাসীর দ্রুত ডাস্টবিন স্থাপনের অনুরোধ জানান।এ বিষয়ে রায়গঞ্জের পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান বলেন, পৌরসভার নির্ধারিত জায়গা না থাকার কারনে ডাস্টবিন করা সম্ভব হয়নি।তবে এ বিষয়ে ৬ মাস আগে জেলা প্রশাসক মহাদ্বয়ের কাছে আবেদন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার