ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কাশিমপুরে মসজিদের গেটে পোস্টার লাগাতে নিষেধ করায় বাসা বাড়ীতে ভাংচুরের অভিযোগ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১১-২-২০২৩ দুপুর ৪:২৩

গাজীপুরের কাশিমপুরে মসজিদের গেটে ওয়াজ মাহফিলের পোস্টার লাগাতে নিষেধ করায় এক মুসল্লীর বাসাবাড়িতে ফিলিম স্টাইলে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটা সময় কাশিমপুর থানাধীন হাতিমারা এলাকায় অলিয়ার রহমান রাজুর বাড়ীতে এ হামলা ও ভাংচুর চালায় মাহফিল কমিটির সদস্যরা।

অলিয়ার রহমান রাজু (৪৭) বলেন,গত শুক্রবার (১০ ফেব্রুয়ারী) এশার নামাজের সময় হাতিমারা কেন্দ্রীয় মসজিদের গেটে ওয়াজ মাহফিলের  পোস্টার লাগাতে আসে একদল যুবক। মসজিদের গেটে পোস্টার লাগাতে নিষেধ করায় মাহফিল কমিটির সদস্যরা (যুবক) তর্কে জড়ায় এবং আমার শরীরে আঘাত করে। পরে স্থানীয় লোকজন এসে তাদেরকে সরিয়ে দেয়। ঘটনা শুনে স্থানীয় কাউন্সিলর বিষয়টি  মিমাংসা করে দেওয়ার আশ্বাস দেন। 

কিন্তু শনিবার সকাল সাড়ে দশটার দিকে কোনো কিছু বুঝে উঠার আগেই ওমর ফারুক, আতাউর মিয়া,মাসুদ মিয়া,দুলাল এবং  জাকির এর নেতৃত্বে 
বিশ থেকে ২৫ জনের একটি সন্ত্রী দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে  বাড়ীতে এসে ফিলিম স্টাইলে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর শুরু করে। তিনি বলেন, প্রথমেই এসে বাড়ীর সামনে টিনের বাউন্ডারি কোপাতে থাকে। পরে বাড়ীর ভিতরে ঢুকে ৬ টি জানালার গ্লাস ও পানির ট্যাংকি ভাংচুর করে। এতে আমাদের পরিবারের সকল সদস্যের মধ্যে আতংক বিরাজ করছে। 

জামিয়াতুল আবরার আল ইসলামিয়া আল জামিয়াতুল আরাবিয়া উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদ্রাসার মাহফিল কমিটির সার্বিক তত্ত্বাবধানে দায়িত্বে থাকা মোহাম্মদ করিম বলেন  সামান্য পোস্টার লাগানো কে কেন্দ্র করে এমন ঘটনা খুবই দুঃখজনক। আমরা বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে নিয়ে মীমাংসার চেষ্টা করছি। 

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সাইফুদ্দিন মোল্লা বলেন, গতকাল শুক্রবার হাতিমারা কেন্দ্রীয় মসজিদের গেটে ওয়াজ মাহফিলের পোস্টার লাগানোকে কেন্দ্র করে উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। কিন্তু আজকে সকালে বাড়ি ভাঙচুরের ঘটনা দুঃখজনক। তিনি বলেন উভয় পক্ষকে নিয়ে বসে সমাধান করার চেষ্টা করছি। 

গাজীপুর মেট্রোপলিটন কাশিপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম  বলেন, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস