মাদারীপুরে পুলিশ নিয়োগে প্রতারনার অভিযোগে দুইজন গ্রেফতার
মাদারীপুরে পুলিশে কনস্টেবল পদে নিয়োগে প্রতারকচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরের দিকে শহরের পুরাতন কোর্ট এলাকা থেকে ইউনুস আলী বেপারী ও রিপন হাওলাদার নামে দুইজনকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। আটক ইউনুস (৫৮) সদর উপজেলার ব্রাহ্মনদি গ্রামের মৃত আবুল বেপারীর ছেলে ও রিপন (৩৫) একই উপজেলার হোগলপাতিয়া এলাকার মৃত জালাল হাওলাদারের ছেলে।
রোববার সকালে পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, সারা দেশে চলছে বাংলাদেশ পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের যাছাইবাছাই। এরই অংশ হিসেবে শনিবার সকাল থেকে মাদারীপুর পুলিশ লাইনস্ মাঠে জড়ো হয় ১১৭৬ জন চাকুরী প্রত্যাশী। যার মধ্যে ১০৯৬ জন পুরুষ, আর ৮০ জন নারী প্রার্থী। এই সুযোগকে কাজে লাগায় দালালচক্র। বেশ কয়েকজন প্রত্যাশীকে চাকুরী দেয়ার আশ্বাস দেন তারা। চুক্তি হয় ৪ লাখ টাকা করে একেক জনকে পুলিশে চাকুরী দিবেন দালালরা। ডাসার উপজেলার বালিগ্রামের সাকিব আকন নামে এক চাকুরী প্রত্যাশী অগ্রিম ২০ হাজার দেয়, পরে গোয়েন্দা পুলিশের নজরদারিতে ধরা পড়ে প্রতারনার বিষয়টি। শনিবার দুপুরের দিকে শহরের পুরাতন কোর্ট এলাকা থেকে ইউনুস আলী বেপারী ও রিপন হাওলাদার নামে দুইজনকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। আটক দুইজনসহ অজ্ঞাত আরো ৪ জনের বিরুদ্ধে এরইমধ্যে সদর মডেল থানায় মামলা করে গোয়েন্দা গোয়েন্দা পুলিশের এসআই মো. রায়হান সিদ্দিকী শামীম। বাকিদের ধরতে চলছে অভিযান। ঘটনাস্থল থেকে ৫ হাজার টাকা জব্দ করে পুলিশ।
প্রসঙ্গত, এই নিয়োগে জেলার পুলিশ সুপার মাসুদ আলমকে প্রধান করে ৫ সদস্যদের নিয়োগ কমিটি গঠন করে পুলিশ হেডকোয়ার্টারস। আগামী ২৭ ফেব্রুয়ারি ভাইভা শেষে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষানা দিবেন তারা। সেখানে ৩৮ পুরুষ ও ৭ জন নারী সদস্য নিয়োগ দেয়ার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুজ্জামান ফকিরসহ জেলার কর্মরত সাংবাদিক।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied