ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পটিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. দিলীপ ভট্টাচার্যের ৬৯তম জন্মদিন উদযাপন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৯-৫-২০২১ দুপুর ৪:৩৫

আশি ও নব্বইয়ের দশকের ছাত্র নেতা, পটিয়ার বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের পৃষ্ঠপোষক, প্রবীণ চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. দিলীপ ভট্টাচার্যের ৬৯তম জন্মদিন উপলক্ষে পটিয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল শুক্রবার (২৮ মে) সন্ধ্যায় পটিয়া আদালত রোডস্থ ডা. দিলীপ ভট্টাচার্যের বাসভবনে পটিয়ার সংস্কৃতিকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন- সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ'র সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল দে, পটিয়া আইন কলেজের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খুরশীদ আলম, পটিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুর রাজ্জাক, পটিয়া থিয়েটারের সাধারণ সম্পাদক অধ্যাপক ভগীরথ দাশ, সংগঠক ও ব্যাংকার আবদুর রহমান রুবেল, সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক পলাশ রক্ষিত প্রমুখ।

উপস্থিত সংস্কৃতিকর্মীরা বিগত তিন দশক যাবৎ পটিয়ার বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মসূচিতে ডা. দিলীপ ভট্টাচার্যের আর্থিক সহযোগিতা ও অংশগ্রহণের কথা স্মরণ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএসএম / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত