খুনসুটি ভালোবাসা
খুনসুটি ভালোবাসা
নিপুন দাস
তোমাকে ভালোবাসি মানে তোমার সবটা জুড়েই ভালোবাসি।
তোমার সারাদিনের ব্যস্ততা, তোমার কর্মব্যস্ততার পর,
ওই ক্লান্তি ভরা দু’চোখকে ভালোবাসি।
ভালোবাসি যখন বলেছি, তখন যে কোনো অবস্থানে,
যেকোনো ভাবেই তোমাকে ভালোবাসি।
ঘামে ভেজা ক্লান্ত শরীর, নির্ঘুম রক্তচোখ,
অবসাদগ্রস্ত তাকিয়ে থাকা সবকিছুকে ভালোবাসি।
জানি, খুব করে চাওয়ার পরেও তোমাকে হয়তো কাছে পাবো না,
হয়তো হবে না বলে ওঠা অনেক না বলা কথা,
হাতে হাত রেখে হাঁটা হবে না যোজন যোজন পথ!
তবুও তোমায় ভালোবাসি!
এই দূরে থাকা, এই তীব্র চাওয়া, এই নীরব টান,
সবকিছু মিশিয়েই ভালোবাসি।
কারণে -অকারণে তোমার অবাধ শাসন,
তুমুল ঝগড়ার পর তোমার উষ্ণ-মিষ্টি ভালোবাসার ডাক;
যখন-তখন আমার কারণবিহীন রাগের বাহানা,
এই ছেড়ে যাবো বলে আরও বেশিই কাছে আসা,
আমাদের খুনসুটি ভালোবাসার সময়, সব মিলিয়ে ভালোবাসি!
ভালোবাসি যখন -
তোমার চারপাশের পুরো জগতটাকেই আমি ভালোবাসি,
তোমার জন্য অপেক্ষা করতে ভালোবাসি,
কখনো বা তোমার ছোট্ট একটা ম্যাসেজ পেতে,
কখনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে করতে
তোমাকে নিয়েই কবিতা লিখতে ভালোবাসি ;
ঠিক এখন যেমন লিখছি আমি!
তোমাকে...! হ্যাঁ তোমাকে ভালোবাসি;
কারণে অকারণে, সময়ে অসময়ে ভালোবাসি,
যতটা তুমি ভাবো, যতটা তুমি বোঝো, যতটা তুমি খোঁজো!
তার থেকে সহস্র গুণ বেশি ভালোবাসি।
এমএসএম / এমএসএম
“পিতৃ বিভাজন”
“বিশ্বকাপ উন্মাদনা”
“অনুতপ্ত হৃদয়”
“চাওয়া”-সুলেখা আক্তার শান্তা
“জীবন জিজ্ঞাসা”-সুলেখা আক্তার শান্তা
“একটি হত্যার ইতিকথা” সুলেখা আক্তার শান্তা
“ফটিক দাদুর দুর্ভাগ্য” সাঈদুর রহমান লিটন
তুমিহীনা ফারজানা ইয়াসমিন
অন্তর্বাসের আড়ালে স.ম. শামসুল আলম
“দাদি-নাতির দোয়ার ফি” -সুলেখা আক্তার শান্তা
“অলীক বেদনা” -সুলেখা আক্তার শান্তা
“ভালোবাসার রক্তদাগ”-সুলেখা আক্তার শান্তা