“সিগনেচার” সামছুল আলম শিমুল
রোদ ঝলমলে দিন।
আমি দাঁড়িয়ে আছি গেটের সামনে। পরনে খুবই সাদাসিধে পোশাক—গ্রামীণ চেকের সাদা শার্ট, কালো প্যান্ট আর কালো চটি জুতো। কাঁধে লাল রঙের ব্যাগ। চুলগুলো এলোমেলো।
বারবার মোবাইলের স্ক্রিনে চোখ রাখছি। সময় দেখছি।
সকাল ১০টায় আসার কথা ছিল আমার। কিন্তু একটা কাজ শেষ করে আসতে গিয়ে ১৫ মিনিট দেরি হয়ে গেছে।
এতক্ষণে তার গেটের সামনে থাকার কথা। অথচ সে নেই।
দ্রুত আসতে হয়েছে বলে শরীর ঘামে ভিজে উঠেছে। আশপাশে কোনো চায়ের দোকানও নেই যে গিয়ে বসে চা খেতে খেতে অপেক্ষা করব। লোকজন আমার দিকে আড়চোখে তাকাচ্ছে।
ভীষণ পানি পিপাসা পেয়েছে। কোথাও বসে এক চুমুক পানি খেতে পারলে ভালো লাগত। অস্থিরতাটাও একটু কমত।
মোবাইলের স্ক্রিনে আবার চোখ রাখলাম। ১০টা ১৭।
ঠিক তখনই গেট খুলে সে সামনে এসে দাঁড়াল।
পরনে ভীষণ ক্যাজুয়াল পোশাক—পিংক রঙের টি-শার্ট, নীল রঙের লুজ জিন্স, সাদা ধবধবে স্নিকার।
উত্তেজনায় বুক ধকধক করছে। মুখ দেখে মনে হলো, রাগ করেছে। নীরবতা ভাঙল সে-ই। খানিকটা অভিমানী কণ্ঠে বলে উঠল,
—সবসময় দেরি হবেই! এটাই যেন নিয়ম হয়ে গেছে আজকাল। আচ্ছা, ঠিক আছে। তাড়াতাড়ি পার্সেলটা দিন। আমার আবার কলেজে যেতে হবে।
আমি কাঁধের লাল ব্যাগটা খুলে পার্সেলটা বের করলাম।
তার হাতে দিতে দিতে বললাম,
—একটা সিগনেচার লাগবে ম্যাডাম।
শান্তা / শান্তা
“অনিন্দ্যর জন্য আকুলতা” জা কি র আ জা দ
“মাটির সুবাস ও আধুনিক নবান্ন” আব্দুল কাদের
“আতঙ্কের ছায়া” হানিফ রাজা
সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়তে চান রেজাউদ্দিন স্টালিন
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর ১৪টি ছোটকাকু প্রকাশিত
“শেষ দেখা হয়নি” মুহাম্মদ আকাশ মিয়া
“সিগনেচার” সামছুল আলম শিমুল
“দিওয়ান-ই-শামস -ই তাবরিজি : জালালুদ্দিন রুমি ” এস ডি সুব্রত
“অন্ন ও অন্যায়” সুলেখা আক্তার শান্তা
“কাকতাড়ুয়া নাকি ভূত” আসাদ সরকার
“জীবন-প্রেমিক” বিশ্বজিৎ মণ্ডল
“মেঘের এপিটাফ” জসীম উদ্দীন মুহম্মদ