পাবনার কৃতি সন্তান সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়ায় পাবনায় আনন্দের ঢেউ
পাবনার কৃতি সন্তান, পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়ার খবরে পাবনায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তাৎক্ষনিকভাবে আওয়ামীলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনগুলো আনন্দে উদ্বেলিত হয়ে দফায় দফায় মিছিল বের করে। পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমে অসংখ্য অভিনন্দন বার্তা দিতে শুরু করেছেন রাষ্ট্রপতিকে। পাবনাবাসীর প্রাণের চাহিদা ছিল এমনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চেয়েছিল। ঠিক তেমনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পাওয়ায় সেই আশা সম্পর্ণ রূপে পূরুণ হয়েছে।
জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতা-কর্মীদের ভিড় করতে থাকে। চলত থাকে মিষ্টি মুখ করানো। সেখানে আনন্দের বণ্যা বইতে থাকে। নেতা-কর্মীরা একে অপরেরসহ পথিক ও রিক্সাচালকদের মুখে মিষ্টি তুলে দেন। সূত্রে জানা গেছে, মোহাম্মদ সাহাবুদ্দিনের জন্ম পাবনায় ১৯৪৯ সালে। তিনি ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে চাকরিতে যোগ দেন। ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে তিনি অবসর নেন। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মোহাম্মদ সাহাবুদ্দিন দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৭ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পান মোহাম্মদ সাহাবুদ্দিন। এখন তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
গতকাল মোহাম্মদ সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি মনোনয়নের খবর পাবনায় জানাজানি হলে শহরবাসীর মুখে মুখে বিষয়টি প্রচার হতে থাকে। পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রহিম বলেন, আওয়ামী লীগ সব সময় যোগ্য ব্যক্তিকেই যোগ্য আসনে দেন। এটা তার প্রমাণ। মুক্তিযোদ্ধাদের একমান্ত্র আশ্রয়স্থল মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২২ তম রাষ্ট্রপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিনকে মনোনিত করায় পাবনাবাসী তাঁর প্রতি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী হাত দিয়ে জেলা পরিষদের মাধ্যমে পাবনার উন্নয়ন এগিয়ে চলেছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না।
জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম বলেন, ‘মোহাম্মদ সাহাবুদ্দিন একজন পরিক্ষীত যোগ্য ব্যক্তি, তিনি আমাদের গর্ব, অহংকার। মাননীয় প্রধানমন্ত্রী একজন যোগ্য ব্যক্তিকে ২২তম রাষ্ট্রপতি মনোনিত করায় পাবনাবাসী গর্বিত। তিনি একজন গুণী মানুষ। একজন যোগ্য মানুষকে তাঁর যোগ্য মর্যাদা দেওয়া হচ্ছে। এমন একজন ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ায় আমরা খুবই আনন্দিত।’
মোহাম্মদ সাহাবুদ্দিনের বাল্যবন্ধু ও জেলার বিশিষ্ট শিক্ষকবিদ ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ বলেন, ‘সাহাবুদ্দিন পাবনা তথা বাংলাদেশের কৃতিসন্তান। তার এই প্রাপ্তি আমার জীবনের সেরা আনন্দ। এর চাইতে খুশি কোনো দিন হইনি। ওর এই অর্জনে বন্ধু হিসেবে ও পাবনাবাসী হিসেবে আমি গর্বিত।’
পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান বলেন, ‘মোহাম্মদ সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য। তাঁর রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পাওয়ার খবরটি জানার পর চোখে পানি এসে যায়। তিনি একজন সৎ, গুণী ও যোগ্য মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি