গলাচিপায় অগ্নিকান্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজারে অবস্থিত ৪ টি দোকানে অগ্নিকান্ডের কারণে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার সময় বৈদ্যুতিক সটসার্কিট এর কারণে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দ হওয়ার কারণে লোকজনের ঘুম ভেঙে গেলে এসে দেখতে পান ভয়াবহ আগুনের লেলিহান শিখা। উপকূলীয় চরাঞ্চল হওয়ার কারণে কাছাকাছি কোন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন নেই। তাই স্থানীয় পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। এতে খোকন মুন্সির গার্মেন্টস ও কসমেটিকের দোকান, ফজলু হাওলাদার এর ঢেউটিনের দোকান এবং মোজাম্মেল সরদার এর জাল কাছির দোকান পূড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল-হেলাল বলেন, অগ্নিকান্ডের বিষয়ে আমি অবগত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়-ক্ষতি নিরুপনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied