আপদকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে পটিয়াবাসীকে উপহারসামগ্রী দেয়া হয়েছে : বদিউল আলম
পটিয়া সদরের ৯নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে গরিব-অসহায় মানুষের মাঝে উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার (২৮ মে) বিকেলে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আমিনুর রহমান খান। উদ্বোধক ছিলেন পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহাবুবুর রহমান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল আলিম। বিশেষ অতিথি ছিলেন পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদ।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা দেশরত্ন পরিষদের সভাপতি আলহাজ শাহজাহান চৌধুরী, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম জুয়েল। উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা বেলাল শরীফ, শ্রমিক লীগ নেতা সাইফুদ্দীন ভোলা, দক্ষিণ জেলা যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েল, উজ্জ্বল ঘোষ, মো. হারুন ছাত্রলীগ নেতা জয়নাল আবেদিন রাফি প্রমুখ।
এ সময় প্রধান বক্তা যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে যুবলীগের নেতাকর্মীরা মানবিক কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়েছে। পটিয়ায়ও মানুষের আপদকালে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে যুবলীগ।
এমএসএম / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা