ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বশেমুরবিপ্রবি ও ইরি'র সমঝোতা স্মারক স্বাক্ষর


বশেমুরবিপ্রবি প্রতিনিধি photo বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩-২-২০২৩ দুপুর ৩:২২

ফিলিপাইনভিত্তিক আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠানের (ইরি) সঙ্গে একাডেমিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে চুক্তি সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. এ.কিউ.এম. মাহবুব এবং ইরির পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রতিনিধি ড. হোমনাথ ভান্ডারী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় বিভিন্ন ক্ষেত্রে বশেমুরবিপ্রবি ও ইরি একযোগে কাজ করবে। যেমন- গবেষণা, শিক্ষক-শিক্ষর্থীদের গবেষণায় সহায়তা দেওয়া, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনার ও কর্মশালা আয়োজন, নবীন কৃষি গবেষক ও কৃষি উদ্যোক্তা উন্নয়ন ইত্যাদি।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য  ড. এ.কিউ.এম মাহবুব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার ড. মো: মোবারক হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইরির বাংলাদেশ প্রতিনিধি ড. হোমনাথ ভান্ডারী, ইরির বিজ্ঞানী ড. স্বাতী নায়েক, অত্র বিশ্ববিদ্যালয়ের মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, শিক্ষক সভাপতি ড. সালেহ আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: বদরুল ইসলাম, কৃষি বিভাগের সভাপতি ড. নাজমুল হক শাহীন, সহকারী অধ্যাপক ড. জিলহাস আহমেদ জুয়েল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. গোলাম ফেরদৌস।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইরির কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?