ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় সুন্দরবন দিবস পালিত


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৪-২-২০২৩ রাত ১০:৩১
 'সূন্দরবনকে ভালোবাসুন, ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস ঘোষণা করুন'-শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সুন্দর দিবস উদযাপিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার সকাল ১১টায় শহরের ম্যানগোভ সভাঘরে শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সামাজিক ব্যক্তিত্ব শেখ আজহার হোসেন, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, বনবিভাগের জেলা সামাজিক বনায়ন কার্যক্রমের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার।সুন্দর দিবস উদযাপন কমিটি, সাতক্ষীরা আয়োজিত আলোচনা সভা সঞ্চালনা করেন স্বদেশ-সাতক্ষীরার নির্বাহী পরিচালক মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়নকমী সরদার গিয়াস উদ্দিন আহম্মেদ।
 
মুক্ত আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন উর রশীদ, উন্নয়নকমী অধ্যক্ষ আশেক ই এলাহী, অধ্যাপক ইদ্রিস আলী, বরসার সহকারী পরিচালক নাজমুল আলম মুন্না, কবি কবির রায়হান প্রমুখ।বক্তরা বলেন, সুন্দরবনের ৬০ ভাগ বাংলাদেশে হলে  ভারতীয় অংশ বাঘসহ বিভিন্ন প্রাণী বেড়ে যাচ্ছে আমাদের সুন্দরবনের কমে যাচ্ছে। সুন্দরবন উপকূলের রক্ষাকবচ হিসেবে কাজ করছে। সুন্দরবন বেচে থাকলে আমাদের দেশ বেচে থাকবে। না হলে নানারকম বিপর্যয়ে পড়বো।  পরিবেশগত বিভিন্ন উদ্যোগ নিতে হবে। ইকো সিস্টেমের উন্নয়ন করতে হবে। সচেতনতা বাড়াতে হবে। 
ভারতে সুন্দরবন বিষয়ক মন্ত্রণালয় আছে। আমাদের তিনভাগের দুই থাকলেও  আমাদের এখানে উদ্যোগ গ্রহণ করা হয়নি। দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়না। জীব বৈচিত্র্য বাচিয়ে রাখতে হবে।
ট্যুরিজম বিকাশে সেইভাবে কোন উদ্যোগ নেই। পর্যটন বিকাশে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া জরুরি পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। 
এদিকে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিভিডির) আয়োজনে সাতক্ষীরা শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সন্ধ্যায় কনসার্ট ফর সুন্দরবনের আয়োজন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা