ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ১৪-২-২০২৩ রাত ১০:৩২

মানিকগঞ্জের সিংগাইরে জাহানারা ওরফে সাথী (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর ধলেশ্বরী নদীর পাড় জনৈক চান মিয়ার খেসারি ক্ষেত থেকে ওই নারী মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। নিহত ওই নারী বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার দক্ষিন তেলিগাতী গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী।

এঘটনায় নিহতের ভাই সাহার আলী বাদী হয়ে মঙ্গলবার সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।পুলিশ জানায় নিহতের মুখ মন্ডলে আঘাতের চিহ্নসহ গলায় গামছা পেঁচানো ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

নিহতের বড় বোন মুক্তিযোদ্ধা মমতাজ জানান, জাহানারার স্বামী দ্বিতীয় বিয়ে করায় দ্বন্দের কারনে ঢাকার কল্যানপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত ১১ ফেব্রুয়ারি বিকেল ৫ টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফিরেনি। তার নিখোঁজের ঘটনায় পর দিন ভাই সাহার আলী মিরপুর থানায় জিডি করেন। সোমবার সন্ধ্যায় জাহানারার পরিচিত সিংগাইর এলাকার মিতু নামের এক নারীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।

নিহতের পরিবারের দাবী তার স্বামী ও পরিবারের লোকজন মিলে জাহানারাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ দিকে স্থানীয়রা জানিয়েছেন জাহানারা এ এলাকায় সাথী নামে পরিচিত। কলগার্ল হিসেবে সে মাঝে মধ্যেই এ এলাকায় আসতেন।সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা বলেন, খুনের মোটিভ শনাক্ত করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত