রাঙ্গুনিয়ায় সমিতির ১৫ কোটি টাকা গড়মিলের অভিযোগে বিক্ষোভ
রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ও রাজানগর ইউনিয়ন সিএনজি সমিতির ১৫ বছরের আয়-ব্যয় ও ১৫ কোটি টাকার গড়মিলের অভিযোগ এনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সমিতির সাধারণ সদস্যরা। দুর্নীতিমুক্ত সমিতি চাই ব্যানারে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) উপজেলার রাণীরহাট বাজারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ চালকসহ এলাকাবাসী। সমাবেশে বক্তারা সমিতির নানা অপকর্মের কথা তুলে ধরে সরকারের কাছে সমিতির ১৫ কোটি টাকা গড়মিলের অডিট করে নতুন সমিতি নির্বাচনের দাবী জানান।
এরআগে সমিতির সভাপতির বিরুদ্ধে রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার বরাবর লিখিত অভিযোগ দেন চালকেরা।
অভিযোগে তারা জানান, ১৫ বছর আগে রাজানগর ইসলামপুর সিএনজি সমিতি প্রতিষ্ঠা হয়। তখন আবদুল কাদের পরান সভাপতি ছিলেন। বর্তমানে তার ছেলে রানাকে সভাপতি করা হয়েছে। এবং অপর ছেলেকে নির্বাচন কমিশনার করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি সিএনজি ভাড়ায় ১০ টাকা হারে চাঁদা নেন সিএনজি সমিতি। সমিতির অধীনে থাকা তিনটি লাইন থেকে প্রতিদিন ৩৯০০ টাকা চাঁদা ওঠে। রাতে এই টাকা লাইনম্যান থেকে বিবাদী নিয়ে নিতেন। ১৫ বছর ধরে তিনি কাউকে হিসাব দেননি। এর জেরে অনেকে কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি নেন। কমিটির কারো মৃত্যু কিংবা দূর্ঘটনায় ক্ষতিপূরণের কথা থাকলেও বিগত সময়ে কোন প্রকার ক্ষতিপূরণ দেওয়া হয়নি। টাকা খুঁজতে গেলে উল্টো লাইন বন্ধ করে দেওয়ার হুমকি দেন। সমিতিতে প্রায় ৭০০ এর অধিক সিএনজি রয়েছে। চালকদের সদস্য করার সময় প্রত্যেকের কাছ থেকে ১০হাজার টাকা হারে চাঁদা নেওয়া হয়। এছাড়াও সমিতির অর্ন্তভুক্তি সিএনজি থেকে প্রতি মাসে ৫০ টাকা এবং সমিতি বহির্ভূত সিএনজি থেকে প্রতিমাসে ৫০০টাকা হারে চাঁদা নেন বিবাদী। এসব টাকা সমিতির ফান্ডে জমা করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করেন তারা।
এদিকে অভিযোগ অস্বীকার করেন সাবেক সভাপতি আবদুল কাদের পরান। তিনি বলেন, হয়রানির উদ্দেশ্যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ৫০০ টাকা হারে চাঁদা নেওয়ার বিষয়টি সত্য নয়" বর্তমান সভাপতি রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ
মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Link Copied