নাটোরের বড়াই গ্রামে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার
নাটোরের বড়াইগ্রামে বিয়ের প্রলোভনে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আল আমিন (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ছাত্রীর ভাই মামলা করলে রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
আল আমিন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার মশিন্দা শিকারপুর বাহাদুরপাড়া গ্রামের আফসার আলী ছেলে। তিনি স্থানীয় একটি কোম্পানিতে চাকরি করেন।
মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ছাত্রী স্থানীয় একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়ে। মাদ্রাসায় যাওয়া-আসার পথে আল আমিনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বৃহস্পতিবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে আল আমিন ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ‘ভুক্তভোগী ছাত্রীর ভাই বাদী হয়ে একজনকে আসামি করে মামলা করেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied